কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য

আপনার কন্টেন্ট দিয়েই স্পন্সরশিপ আর ব্র্যান্ড ডিল পান

ফ্রি প্রোফাইল খুলুন, রেট ঠিক করুন — বিজ্ঞাপনদাতারা আপনাকে খুঁজে পাবে। কাজ শেষ হলে পেমেন্ট আসবে বিকাশ, নগদ বা ব্যাংকে।

ফ্রি প্রোফাইল খুলুন · ক্যাম্পেইন ব্রাউজ করুন

কেন আজগুবিতে থাকবেন

পেমেন্ট নিশ্চিত

ব্র্যান্ড আগেই এসক্রোতে টাকা জমা দেয়। "কাজ করে দিলাম, টাকা পেলাম না" — এই ঝুঁকি নেই।

ব্র্যান্ড আপনাকে খুঁজে পায়

বিজ্ঞাপনদাতারা ক্যাটাগরি আর জেলা দিয়ে ফিল্টার করে ক্রিয়েটর বাছে। তালিকায় থাকলেই সুযোগ।

ফলোয়ার কম হলেও চলে

অনেক ব্র্যান্ড ইচ্ছে করেই ছোট ক্রিয়েটর নেয় — এনগেজমেন্ট বেশি হয়, আর UGC কাজে ফলোয়ার লাগেই না।

নিজের রেট নিজে ঠিক করুন

প্রোফাইলে প্যাকেজ ও দাম দিয়ে রাখুন। বাজেট মিললে ব্র্যান্ড সরাসরি বুক করবে।

কীভাবে শুরু করবেন

  1. ফ্রি প্রোফাইল খুলুন

    নাম, ক্যাটাগরি, সোশ্যাল লিংক আর ফলোয়ার সংখ্যা দিন। কোনো খরচ নেই।

  2. প্রোফাইল সম্পূর্ণ করে ভেরিফিকেশনে দিন

    বায়ো, ছবি আর কাজের নমুনা যোগ করুন। আমরা যাচাই করে অ্যাপ্রুভ করি — এরপরই বিজ্ঞাপনদাতারা আপনাকে দেখতে পাবে।

  3. রেট ও প্যাকেজ সেট করুন

    ফেসবুক রিল, প্রোডাক্ট রিভিউ — প্রতিটির দাম লিখে রাখুন, যাতে দর কষাকষি ছাড়াই বুকিং আসে।

  4. ক্যাম্পেইনে আবেদন করুন

    চলমান ক্যাম্পেইন দেখে নিজের নিশের সাথে মেলে এমনগুলোতে আবেদন করুন। কপি-পেস্ট নয়, কেন আপনি উপযুক্ত সেটা লিখুন।

  5. কাজ জমা দিন, পেমেন্ট নিন

    কনটেন্ট বানিয়ে জমা দিন। ব্র্যান্ড অ্যাপ্রুভ করলে এসক্রো থেকে টাকা আপনার বিকাশ, নগদ বা ব্যাংকে চলে আসবে।

সাধারণ প্রশ্ন

প্রোফাইল খুলতে কি টাকা লাগে?

না, প্রোফাইল খোলা সম্পূর্ণ ফ্রি।

কত ফলোয়ার হলে কাজ পাব?

নির্দিষ্ট সংখ্যা নেই। ব্র্যান্ড এনগেজমেন্ট দেখে — ১০ হাজারের অ্যাক্টিভ পেজ ১ লাখের নিষ্ক্রিয় পেজের চেয়ে ভালো। UGC কাজে ফলোয়ার লাগেই না।

টাকা কীভাবে পাব?

কাজ অ্যাপ্রুভ হলে এসক্রো থেকে পেমেন্ট ছাড় হয়, আপনার বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্টে।

প্রোফাইল অ্যাপ্রুভ হতে কতক্ষণ লাগে?

সাধারণত ১-২ কর্মদিবস। তথ্য অসম্পূর্ণ থাকলে দেরি হয়, তাই প্রোফাইল পুরো ভরে দিন।

একই সাথে কয়টা ক্যাম্পেইনে কাজ করা যায়?

যতগুলো আপনি সময়মতো শেষ করতে পারবেন। তবে ডেডলাইন মিস করলে রেটিং খারাপ হয়, তাই সাবধানে নিন।

আজই শুরু করুন

প্রোফাইল খুলতে ৫ মিনিটও লাগে না। অ্যাপ্রুভ হলেই কাজের সুযোগ আসা শুরু।